mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন, যুবকের জেল-জরিমানা

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবনের দায়ে মোহাম্মদ ইকবাল হোসেন (২২) নামে এক যুবককে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া হাসপাতাল সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেওয়ারীখিল এলাকার রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ওই রাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার মুখ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসায়। তল্লাশির সময় ইকবালের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইকবাল নামে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করছিলেন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।