mirsaraibarta
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ; অভিযানে পুলিশ

অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওমরগণি এম ই এস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) সকালে এ মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এবং ওমরগণি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারীরা মিছিলটি বের করেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ান ভবনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
415 Unsupported Media Type

415 Unsupported Media Type


openresty/1.31.1.1