mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পৃথক অভিযানে ৫ আসামি আটক

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে পাঁচ আসামিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় দুজন, চুরি মামলার ঘটনায় দুই নারী এবং এক পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট মামলার দুই আসামি নাঈম হৃদয় (১৯) ও মো. মালু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এর আগের দিন রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকা থেকে চুরি মামলার মূল হোতা দুই নারী তাছলিমা বেগম (২৩) ও তাসনুর বেগমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া মঙ্গলবার ভোররাতে কলসীদিঘীরপাড় এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাওন সরদারকে আটক করা হয়।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট আলাদা আলাদা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।