mirsaraibarta
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আদালতে জামিন নিতে গিয়ে আ.লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জামিন নিতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের ১০ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। 

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে জামালপুর জজ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৩য় আদালতের বিজ্ঞ বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও রাশেদ আলীসহ ১১ জন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

ওই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

এছাড়া ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পরে ইসলামপুর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ওই মামলায় ১০ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো. আবুল হোসেন বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তারা আজকে আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানি শেষে তাদের অপরাধ জামিনযোগ্য না হওয়ায় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।