ফারুক হোসেন, নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির মাটিরাঙ্গায়,বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংত্রান ও চাংলান উৎসব উদযাপনের লক্ষ্যে “বিশেষ প্রকল্প কর্মসূচির” আওতায় উপ-বরাদ্দকৃত খাদ্যশস্য প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদন কারিদের হাতে বরাদ্দকৃত খাদ্যশস্য’র অনুমোদন পত্র তুলে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহাম্মদ। চলতি বছর ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ৪৭টি প্রতিষ্ঠানকে মোট ১৯টন ৪০০ কেজি খাদ্য শস্য প্রদান করা হয়।
এসময় উপজেলা সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

