mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সোনাগাজীতে পুলিশকে পিটিয়ে অস্ত্র-আসামি ছিনতাই!

অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ; ফেনীর সোনাগাজী উপজেলায় এক চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি অস্ত্র ও ওয়্যারলেস সেটও লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারী উপপুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আটক করে।

গ্রেফতারের পর রিপনকে থানায় নিয়ে আসার পথে তার স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা শুরু করে। এই হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেন সহ ৬ জন পুলিশ সদস্য আহত হন।

হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে তাদের অস্ত্র ও ওয়্যারলেস লুট করে নেয় এবং আসামি রিপনকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর সোনাগাজী মডেল থানার আরও পুলিশ সদস্য এবং জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান শুরু করে। পরে অভিযানে জাহেদুল ইসলাম রিপনকে পুনরায় গ্রেফতার করা হয়। এরপর তার দেখানো মতে, পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়্যারলেস সেটও উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, অস্ত্র আইনের মামলা সহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।