mirsaraibarta
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে : আহত ২০

অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; বান্দরবানের সদর উপজেলায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উদ্ধারকাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন। তাদের বেশির ভাগই ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবান যাচ্ছিলেন।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দাশ জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে থাকা অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।