ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পাশে পল্লী চিকিৎসক বেলায়েত হোসেন চৌধুরী।
দীর্ঘদিন অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির বাম হাতের আঙ্গুলে রিং থাকার কারণে ক্ষত সৃষ্টি হয়ে দুইটি আঙ্গুলে পচন দরে পোকা হয়ে যায়।
ব্যবসায়ী ফারুখ ও নাছির বলেন, অজ্ঞাত ব্যক্তিকে বারইয়ারহাট রেল লাইনের পাশে বসে আছে দেখতে পায় এবং সামনে গিয়ে দেখে বাম হাতের দুইটি আঙ্গুল পচে ধরে পোকা বের হচ্ছে।
পরে বিষয়টি পল্লী চিকিৎসক বেলায়েত হোসেনকে জানালে তিনি প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তিনি বলেন, বর্তমানে গতকাল (১৬ আগস্ট) রাত থেকে হাতের আঙ্গুলের পচন শুকানোর চিকিৎসা চলছে, সুস্থ হতে সময় লাগবে।
বেলায়েত হোসেন পেশাগত লাভের কথা না ভেবে চরম সহানুভূতি, সততা ও সেবামূলক মানসিকতা নিয়ে গ্রামের সাধারণ ও দরিদ্র মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেন।
গভীর রাতে গ্রামের মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন বেলায়েত হোসেন।
মানবিক পল্লী চিকিৎসক বেলায়েত হোসেন চৌধুরী,মানবিক সেবা ও চিকিৎসায় আছে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা। তার এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

