চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আবুল কাশেম মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে মিরসরাই থানায় দুইটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। একইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

