mirsaraibarta
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে এক ঘণ্টা ধরে আটকা সোনার বাংলা এক্সপ্রেস

অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে ছিল।

ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কারের একটি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি আংশিক সমাধান হলে ট্রেনটি ধীরগতিতে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত জানান, কম্প্রেসারের ত্রুটি সারাতে কারিগরি কর্মীরা কাজ করেন। তবে কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় তাৎক্ষণিকভাবে ট্রেনটি চালানো সম্ভব হয়নি।

ট্রেনে থাকা এক যাত্রী জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থেমে যায়। কখন ট্রেনটি আবার চলবে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

তিনি আরও বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হয়েছে।’

এদিকে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ থাকায় দুটি ট্রেনের শত শত যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর ওয়াহেদপুর এলাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধীরগতিতে ঢাকার পথে এগিয়ে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।