mirsaraibarta
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে কারখানায় ডাকাতি : জোরারগঞ্জ থানার ৩২ ঘন্টার অভিযানে ৭ আসামি গ্রেফতার!

অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় করা মামলায় সাত আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।

সোমবার (১০ আগস্ট) ভোরে অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় লুট হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি দল ডাকাতি করে। এ সময় কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের তিনটি মুঠোফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ জোরারগঞ্জ থানায় মামলা করে।

গ্রেফতার আসামিরা হলেন : হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (৩২), একই ইউনিয়নের মেহেদীনগর এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক ওরফে সুজা উল্লাহ (২৪), মৃত ওবাইদুল হকের ছেলে এমদাদুল হক ওরফে এমরান (২৮), পূর্ব হিঙ্গুলীর হারুন অর রশিদের ছেলে মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪), মেহেদীনগর এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ (২৬), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকার হারুন অর রশিদের ছেলে মো. রাকিব (২১) এবং করেরহাট ইউনিয়নের আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২)।

95e42c16-0017-4d6a-a45b-d3af424d93d2

মামলা সূত্রে জানা যায়, ডাকাতির পর পুলিশ অর্থনৈতিক অঞ্চল এলাকায় অভিযান শুরু করে। প্রায় ৩২ ঘণ্টার অভিযানে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘অর্থনৈতিক অঞ্চল এলাকার একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির ঘটনায় ৩২ ঘণ্টার অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মো. ইউসুফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন। বাকি ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, গ্রেফতার এমদাদুল হক ওরফে এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।