mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্ল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার, এডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক বোরহান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি মাঈন উদ্দিন রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাফর উল্লাহ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিরসরাই উপজেলার সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাকিব হোসাইন।

নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি তার বক্তব্যে বলেন, ‘নির্বাচনে কে বিজয়ী হয়েছে, কে হেরেছে তা দেখার বিষয় নয়। আমরা সকলে মিরসরাইবাসী। মিরসরাইয়ের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা একসাথে কাজ করবো। আপনারা আমাকে সহায়তা করবেন। মিরসরাইবাসী হিসেবে আমি আপনাদের পাশে থাকবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।