mirsaraibarta
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. Public
  2. Текста
  3. অন্তর্বর্তীকালীন সরকার
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  8. আবহাওয়া
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন
  13. ড. মুহাম্মদ ইউনূস
  14. দেশ ও জনপদ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় শিবিরের লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদ্বুদ্ধ করতে মিরসরাইয়ে ছাত্র শিবিরের লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের নেতৃত্বে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের বিভিন্ন স্থানে নির্বাচনি ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

রায়হান বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে হলে সচেতন নাগরিকদের ব্যালট বিপ্লবে শামিল হতে হবে।

মিরসরাইয়ের বারইয়ারহাটসহ উত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদ হবে অপশক্তির বিরুদ্ধে এক একটি অভেদ্য দুর্গ।

আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন : ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসাইন, সাবেক উপজেলা সভাপতি মিজানুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুছ ছালাম, বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মিরসরাই শহর থানা শাখা সভাপতি শরীফ সিদ্দিকী, সেক্রেটারি আব্দুল্লাহ আল রাফসানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারা।

লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণঅভ্যুথানের মাধ্যমে অর্জিত ইনসাফ কায়েমের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপরেখা দেওয়ার ‘হ্যাঁ’ ভোটের আহ্বান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।