মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ;
মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে পিতার হাতে ছেলে খুনের ঘটনা ঘটেছে।
মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার আকন বাড়িতে (১০ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত নুরুজ্জামান (৫৫) আগের স্ত্রী-সন্তান থাকা সত্বেও আরেকটি বিয়ে করে সেই স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।
এই নিয়ে নাছির উদ্দিন প্রথম স্ত্রী ও ছেলে শাহেদের (২৫) সঙ্গে পারিবারিক কলহ চলছিল। ওই কলহের জের ধরেই নাছির উদ্দিন আপন ছেলে শাহেদকে ছুরিকাঘাত করেন।
বুকে ছুরি ঢুকে ঘটনাস্থলেই নিহত হন শাহেদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


