mirsaraibarta
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই জশনে জুলুস

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৪তম জশনে জুলুস শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এ জুলুস জনসমুদ্রের রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম জি আ)।

অতিথি থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম জি আ) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম জি আ)।

তবে জুলুসে ড্রাম সেট আনা, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘রাসূল (সা.)-এর ধরাপৃষ্ঠে শুভাগমনের ১৫০ বছর পূর্তি এবং ট্রাস্টের শতবর্ষ উপলক্ষে বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে এই জুলুস চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, জুলুসের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।