mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার ; গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আটক শাহাজাদাকে আদালতে সোপর্দ করে পুলিশ। 

এর আগে বুধবার বিকেলে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়টি নিশ্চিত করেন।

শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে। গ্রেফতার শাহাজাদা উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস হাউজে অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়কের চাকরি করতো।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বৃহস্পতিবার বিকেলে বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।