mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা : গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) রাতে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন।

মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে জাহিদ, ইউনুস ও আরিফ নামে তিনজনকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও র‍্যাব সূত্রে যায়, গত সোমবার বিকেলে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালায়।

অভিযানের সময় মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন।

হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে এবং চারটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে ওই রাতেই র‍্যাব দুর্গম পাহাড়ি এলাকার একটি কক্ষ থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করে।

আহত র‍্যাব সদস্যদের থানা-পুলিশের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন র‍্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলার সময় আহত অবস্থায় নুরুল আলম মনা নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।