আশুগঞ্জ থানা পুলিশেরর অভিযানে ৭০ কেজি গাঁজা উদ্ধার ; গ্রেপ্তার ২
রোববার (০৮ ফেব্রুয়ারী) রাত ০৩.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে।
এ সময় পিকআপটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা সহ ০২ জনকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন :
১। আব্দুল হক প্রকাশ মাইনুল(৩৪)
পিতা- আব্দুর রহমান
মাতা- সাহারা বানু
সাং- লামা পাড়া
থানা- চুনারুঘাট
জেলা- হবিগঞ্জ
২। মোজাম্মেল হোসেন সোহেল(২৮)
পিতা- মৃত মজনু মিয়া
মাতা- মোছা: জাহানারা বেগম
সাং- রজনীলাইন, শান্তিপুর
থানা-তাহিরপুর
জেলা-সুনামগঞ্জ
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

