mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কিডনি বাঁচাতে আজই ৪ খাবার বাদ দিন!

অনলাইন ডেস্ক
মার্চ ১২, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : মানবদেহে কিডনি কাজ করে ফিল্টারের মতো। সারাদিন ধরে এই অঙ্গটি রক্ত পরিস্রুত করে।

এছাড়াও শরীর থেকে টক্সিন বের করে দেওয়া, রক্তে খনিজের সমতা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কাজও কিডনিকেই করতে হয়। এজন্য এই প্রত্যঙ্গের সুস্থ থাকা খুব জরুরি। 

যত দিন যাচ্ছে ক্রমশ বাড়ছে কিডনির রোগীর সংখ্যা। এর পেছনে মূলত দায়ী ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কিডনিকে ভালো রাখতে কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে।

জেনে নিই এগুলো কী :

সোডাজাতীয় পানীয় :

কিডনির স্বাস্থ্য ফেরাতে চাইলে কোল্ড ড্রিংক্স খাওয়া বন্ধ করে দিন। যেকোনো সোডাজাতীয় এবং চিনি মেশানো পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে থাকা ফসফরাস কিডনির ব্যাপক ক্ষতি করে। মনে রাখবেন, কিডনির জন্য সবচেয়ে সেরা পানীয় পানি।

প্রক্রিয়াজাত মাংস :

আজকাল মানুষের মধ্যে বেড়েছে প্রসসেড মিট খাওয়ার প্রবণতা। এতে শরীরে একাধিক রোগের ঝুঁকি বাড়ছে। প্রক্রিয়াজাত মাংসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। হট ডগ, বেকন, সসেজের মতো প্রসসেড মিট এড়িয়ে চলুন।

নোনতা স্ন্যাকস :

চিপস, চানাচুর, ভাজাভুজি খেতে কার না ভালো লাগে? কিন্তু কিডনি ভালো রাখতে চাইলে আজই প্যাকেটবন্দি খাবার খাওয়া বন্ধ করুন। পাশাপাশি ছাড়ুন বিরিয়ানি, রোল, চাউমিন, মোমোর মতো ফাস্ট ফুড। এই ধরনের খাবারে অত্যধিক মাত্রায় ফ্যাট ও সোডিয়াম থাকে, যা কিডনি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মদ্যপান ও ধূমপান :

মদ্যপানের অভ্যাস কিডনির বারোটা বাজিয়ে দেয়। একইভাবে, ধূমপানও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দুই বদভ্যাস ছাড়লেই কিডনির একাধিক সমস্যা এড়াতে পারবেন। পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যও ভালো থাকবে।

কিডনি ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন ফল, শাকসবজি‌, গোটা শস্য, সামুদ্রিক মাছ, ডিম, চিকেন, বাদাম, লেবুজাতীয় ফল, সয়া পণ্য ইত্যাদি। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।