mirsaraibarta
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির গুইমারায় চাঁদা না পেয়ে খাল খনন প্রকল্পের স্কেভেটারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা!

অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলমান পিলাক খাল খনন প্রকল্পের কাজে ব্যবহৃত একটি স্কেভেটারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় কাজে গিয়ে শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটারটি আগুনে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে বা শুক্রবার ভোরে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া হয়। তবে কাজ শুরুর পর থেকেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে চাঁদা দাবি করে আসছিল সশস্ত্র আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না জানান, দুর্বৃত্তদের আগুনে স্কেভেটারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।