নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মলেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এসময় তার স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলম আহত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকায় তাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।
মৃত ব্যক্তীর ছোট ভাই জলিল মিয়া জানিয়েছেন, বর্ষায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী মালেক মিয়ার ঘরের বারান্দায় অটো চার্জ করতেন। রাত ভর চার্জ শেষে জানালার গ্রীলের সাথে মাল্টি প্লাগ ঝুলিয়ে অটো নিয়ে চলে যান। আজ দুপুরের দিকে মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুতায়িত হয়। এসময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব তাকে মৃত ঘাষনা করেন। এবং তার স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতলে প্রেরণ করেন।
এদিকে ঘটনা সম্পর্কে অবগত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তীদের খবরাখবর এবং সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে ছুটে আসেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে, বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যক্তীদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে ও অন্যান্য সার্বিক সহযোগিতা করেন তাঁরা।
মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেত আইনি কার্যক্রম চলামান রয়েছে।