অনলাইন ডেস্ক : খুলনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার আসামির নাম শামীম বন্দ ওরফে বাবু। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তিনি সংগঠনের সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে শামীম বন্দকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তার কাছ থেকে পাঁচ রাউন্ড দেশি কার্তুজ, আটটি ছুরি, চারটি চাপাতি, দুইটি দা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

