mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে । 

নিহত আব্দুর রহমান ওই গ্রামের প্রবাসী মামুন চৌধুরীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে আব্দুর রহমান বাড়ির আঙিনায় খেলছিল। এই সময় পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।