mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ; আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হবে নগরের কেন্দ্রীয় ঈদ জামাত।

মঙ্গলবার (২৬ মে) ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বিবেচনায় রেখে প্যান্ডেলের ওপর টারপলিন টানানো হয়েছে। পুরো ময়দানে কার্পেট বিছানো হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাতে কোনো বিঘ্ন না ঘটে।

চসিক সূত্র জানায়, ময়দানে ১৪০টি সিলিং ফ্যান ও ৬০টি স্ট্যান্ড ফ্যান স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

চসিক মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় জামাতে ২০ থেকে ২৫ হাজার মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির চাপ সামাল দিতে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়।

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।