শফিকুর রহমান (শফিক),মীরসরাই চট্টগ্রাম ; মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিরসরাই উপজেলা কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন : ১নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল হাছান, ২নং হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু ভূঁইয়া, ৪নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ, ৬নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান, ৭নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, ৮নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৯নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি মশিউর রহমান, ১০নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নূরউদ্দিন বাবু, ১২নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল, ১৩নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহসান ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌলা সোহেল মন্নান, ১৪নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডা. জিয়া ও সাধারণ সম্পাদক শামিম হোসেন, ১৫নং ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম এবং ১৬নং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।

সাক্ষাৎকালে কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ইউএনও সোমাইয়া আক্তার কৃষি ও কৃষকদের উন্নয়নে গঠনমূলক উদ্যোগ গ্রহণে সকলের সহযোগিতা কামনা করেন।