mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বারইয়ারহাট পৌর এলাকায় বাড়ছে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের

অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুর রহমান (শফিক),মীরসরাই বার্তা.কম : বারইয়ারহাট পৌর এলাকায় আশঙ্কাজনকভাবে মশার উপদ্রব বেড়েছে। সন্ধ্যা নামার আগেই মশার উৎপাত শুরু হচ্ছে।

মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ বাসিন্দাদের।

ইদানিং পৌর কর্তৃপক্ষের নিয়মিত মশা নিধন কার্যক্রম চোখে পড়ছে না।

ড্রেনে জমে থাকা নোংরা পানি, অপরিষ্কার বর্জ্য এবং যত্রতত্র আবর্জনা ফেলার কারণে মশার প্রজনন বাড়ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে অনেক স্থানে পানি জমে থাকছে দীর্ঘদিন।

পৌরসভার বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কার না করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। কয়েল কিংবা স্প্রে ব্যবহার করেও মশার উপদ্রব কমানো যাচ্ছে না।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনির বলেন, পাড়া-মহল্লায় ড্রেনের পানি জমে থাকায় মশা বাড়ছে। নিয়মিত পরিষ্কার করা হয় না। অধিকাংশ ওয়ার্ডে পর্যাপ্ত ডাস্টবিন নেই। ফলে সড়কেই আবর্জনা ফেলতে হচ্ছে।

এতে পরিবেশদূষণ বাড়ছে এবং মশার উৎপাতও বাড়ছে। মাঝে মধ্যে মশক নিধনকর্মীরা এলেও তাদের ছিটানো ওষুধে মশা কমছে না বলে অভিযোগ করেন তিনি।

বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে এবিষয়ে দ্রুত কার্যকর ব্যাবস্থা নেয়া হবে,তবে শুধুমাত্র পৌরসভার উদ্যোগে মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে বাসিন্দাদেরও সচেতন হতে হবে এবং ময়লা আবর্জনা যেখানে–সেখানে না ফেলার বিষয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।