চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গুরুতর দগ্ধ শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে কারণ উদঘাটনের চেষ্টা চলছে….

