mirsaraibarta
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর সীমান্তে অভিযান ; ১৪ কেজি গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আনা ১৪ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানের সময় চোরাকারবারিরা গাঁজাভর্তি বস্তা ফেলে ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৯ জুন) বিকেলে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন আধাঁরমানিক সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক আসার খবরে বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়।

একপর্যায়ে ভারতের দিক থেকে তিন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থাকা সাতটি ছোট প্যাকেট থেকে মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ২৪ ঘণ্টা কাজ করছে।

তিনি মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।