mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক ; শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও সম্মতি জ্ঞাপন করা হয়েছে। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।