স্টাফ রিপোর্টার : দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাবেক মীরসরাই প্রতিনিধি মরহুম সাংবাদিক ফখরুল ইসলাম রিয়াজ ২০১২ সালে ১২ আগস্ট উপজেলার সুফিয়ারোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা’য় গুরুত্বর আহত হন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৫ আগস্ট আইসিইউতে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ যেন উনার ভুলত্রুটি মাফ করে জান্নাতবাসী করেন।
সাংবাদিক ইকবাল হোসেন বলেন শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাড়িতে গেলে রিয়াজের আম্মা কান্নায় ভেঙে পড়েন। এখনো পুত্র শোকে কাতর তিনি।
২০১১ সালে পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য নেওয়া রিয়াজ ভাইয়ের ছবি লাগানো পর্যবেক্ষণ কার্ডটি যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন তিনি।

রিয়াজের আম্মা বলেন ছবি লাগানো পর্যবেক্ষণ কার্ডটি শেষ স্মৃতি। তার কথা মনে হলে কার্ডটি দেখি।

