শফিকুর রহমান( শফিক),চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, এমপি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন(এমপি) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াঁ ও চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।
