স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই আসনে উপজেলার ৬নম্বর ইছাখালী ৭নম্বর ওয়ার্ড চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১১ টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদলকর্মী অপুকে আটক করেছে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।
তিনি বলেন, দুপক্ষের মধ্যে হট্রগোলের সময় এক ছাত্রদলের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কেন্দ্রের পরিস্থিতি ভালো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

