
এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে বাবু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।
আটক আসামী বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামানো হয়।
এ সময় ঢাকা মেট্রো-গ ৩৪-৭৬৮৯ নম্বরের গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সেটিকে আটক করে।
পরে গাড়ির পেছনের অংশে বিশেষভাবে লুকানো সাতটি প্যাকেট থেকে ইয়াবা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস করে ইয়াবা ছিল বলে জানায় পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে বেকডালার ভেতর থেকে সুসজ্জিতভাবে মোড়ানো সাতটি প্যাকেটে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তি একটি বড় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
