স্টাফ রিপোর্টার :
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের শেষ কর্মদিবস ছিল। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। নতুন কর্মস্থল হিসেবে তিনি বান্দরবান জেলার লামা উপজেলায় যোগদান করবেন।
অন্যদিকে, মিরসরাই উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।