mirsaraibarta
ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজা উদ্ধার ; ট্রাকচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই ঘটনায় একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিরসরাই থানা গেটের সামনে চেকপোস্ট বসিয়ে এ বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাশরাফ উদ্দিন রাহাত পুলিশকে জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান। পরে তিনি তাকে গাড়িটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলেন।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামি এবং পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।