mirsaraibarta
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজন আটক

অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : জুয়া বিরোধী অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

গ্রেফতার আসামিরা হলেন : রংপুর সদরের মহাদেবপুর তেলিপাড়ার মেহের আলীর ছেলে রবিউল ইসলাম (২৫), বতিরামপুর এলাকার মহব্বত আলীর ছেলে মো. মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩) ও কিশামত হরকলি এলাকার তৈয়ব আলীর ছেলে মো. নুরুন্নবী ইসলাম তপু (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শিবের বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের সময় অজ্ঞাতনামা ৫-৬ জন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের মোবাইলে অনলাইন অ্যাপ্লিকেশন এবং ব্রাউজারে জুয়া খেলার ওয়েবসাইট লগইন অবস্থায় পাওয়া যায়। সকল ডিভাইস সমূহ জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতার অনলাইন জুয়াড়িরা রংপুর জেলার কোতয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া খেলে এবং ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয় পত্র দিয়ে নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খুলে, প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং ও জুয়ার পোর্টাল পরিচালনা করে আসছিল।

রংপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।