
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নির্বাচনি অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনায় রয়েছেন ৩১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
প্রার্থীদের আচরণবিধি মনিটরিংয়ে মাঠে আছেন আরও ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে চট্টগ্রামে ১৪২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া জেলা প্রশাসনের অধীনে আরও ১১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় ৪০ হাজার সদস্য মাঠে কাজ করছেন।
প্রশাসন সূত্র জানায়, মোট কেন্দ্রের মধ্যে ৬৫৩টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ, আনসার-ভিডিপি ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম নগরীর ৬০৭টি কেন্দ্রের মধ্যে ৩১০টি এবং জেলা পুলিশের অধীনে থাকা ১ হাজার ৩৫৮টি কেন্দ্রের মধ্যে ৩৪৩টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের টহল জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত ‘অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম’ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টির লাইভ লোকেশন মনিটরিংয়ের পাশাপাশি মাঠে দায়িত্ব পালনরত সদস্যদের ৪৬৯টি বডি-ওর্ন ক্যামেরার কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, চার জেলার ২০টি আসনে ৫০টি টহল দল মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট। বিজিবি, কোস্টগার্ড ও সেনাবাহিনীও মাঠে রয়েছে।
চট্টগ্রামে এবার মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। ১২ হাজার ১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
চট্টগ্রামে আসনভিত্তিক ভোটার ও ভোটকেন্দ্র
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় ৬৬ লাখের বেশি। জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আসনভিত্তিক ভোটার ও কেন্দ্রের চিত্র নিচে তুলে ধরা হলো ;
চট্টগ্রাম-১ (মীরসরাই): ভোটার ৩,৮৬,৬৭৪ জন (পুরুষ ১,৯৯,৮৫৯; নারী ১,৮৬,৮১১; তৃতীয় লিঙ্গ ৪)। কেন্দ্র ১০৬টি।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): ভোটার ৪,৮৮,৪৬৫ জন (পুরুষ ২,৫৯,১৯৭; নারী ২,২৯,২৬৭; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১৪১টি।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): ভোটার ২,৬০,৪৮৫ জন (পুরুষ ১,৩৪,৭২০; নারী ১,২৫,৭৬৩; তৃতীয় লিঙ্গ ২)। কেন্দ্র ৮৩টি।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগর আংশিক): ভোটার ৪,৪৮,৩৮০ জন (পুরুষ ২,৩৫,৩৫২; নারী ২,১৩,০১৬; তৃতীয় লিঙ্গ ১২)। কেন্দ্র ১২৪টি।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগর আংশিক): ভোটার ৫,০১,৯১৬ জন (পুরুষ ২,৬০,৯০৩; নারী ২,৪১,০১২; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১৪২টি।
চট্টগ্রাম-৬ (রাউজান): ভোটার ৩,৩৯,৯৮৮ জন (পুরুষ ১,৭৮,৯৭১; নারী ১,৬১,০১৭)। কেন্দ্র ৯৫টি।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): ভোটার ৩,১৯,০০৮ জন (পুরুষ ১,৬৭,৫৩১; নারী ১,৫১,৪৭৬; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ৯২টি।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগর আংশিক): ভোটার ৫,৫৪,৭২৯ জন (পুরুষ ২,৮২,৬০৬; নারী ২,৭২,১২২; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১৭৯টি।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া): ভোটার ৪,১৬,৩৬৩ জন (পুরুষ ২,১৩,৯০৬; নারী ২,০২,৪৪৮; তৃতীয় লিঙ্গ ৯)। কেন্দ্র ১২১টি।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী): ভোটার ৪,৯২,৪৪৪ জন (পুরুষ ২,৪৯,৭৮৪; নারী ২,৪২,৬৩১; তৃতীয় লিঙ্গ ২৯)। কেন্দ্র ১৩৯টি।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): ভোটার ৪,৯৫,২৭৮ জন (পুরুষ ২,৫২,৩৩৩; নারী ২,৪২,৯৪২; তৃতীয় লিঙ্গ ৩)। কেন্দ্র ১৪৩টি।
চট্টগ্রাম-১২ (পটিয়া): ভোটার ৩,৫২,৬৯৫ জন (পুরুষ ১,৮৪,২৫৪; নারী ১,৬৮,৪৪০; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১১৩টি।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): ভোটার ৩,৯৫,২৪৬ জন (পুরুষ ২,০৭,৭১৪; নারী ১,৮৭,৫৩২)। কেন্দ্র ১১৮টি।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ): ভোটার ৩,১৩,৫১৩ জন (পুরুষ ১,৬৫,৮৪৭; নারী ১,৪৭,৬৬৫; তৃতীয় লিঙ্গ ১)। কেন্দ্র ১০০টি।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ার একাংশ ও লোহাগাড়া): ভোটার ৫,০৬,০৫৯ জন (পুরুষ ২,৭০,৯১৫; নারী ২,৩৫,১৪৪)। কেন্দ্র ১৫৭টি।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): ভোটার ৪,১১,২৭৪ জন (পুরুষ ২,১৯,৯৮২; নারী ১,৯১,২৮৭; তৃতীয় লিঙ্গ ৫)। কেন্দ্র ১১২টি।
ভোটার ও কেন্দ্র ; দুইদিক থেকেই সবচেয়ে বড় আসন চট্টগ্রাম-৮। আর সবচেয়ে কম ভোটার রয়েছে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে।