mirsaraibarta
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রমজানের শিক্ষা ধারণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার ।

নগর সম্পাদক শাহজালাল-এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট, বর্ষীয়ান সাংবাদিক জনাব মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : রাজনীতি বিশ্লেষক, অ্যাডভোকেট মোস্তাফা নুর, এডভোকেট নুর আলম, লেখক-গবেষক মোঃ কামাল উদ্দিন, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক মনির চৌধুরী, ইতিহাসবেত্তা, লেখক-সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ, ফিরোজ চৌধুরী, এনসিপি’র কেন্দ্রীয় শ্রমিক নেতা আতিকুর রহমান আতিক, সাংবাদিক ও কেন্দ্রীয় সদস্য মৌলানা নুর মোহাম্মদ, সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান সাংবাদিক জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরো বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজান কেবল ইবাদতের মাসই নয়, এটি মানবিকতা ও নৈতিকতার চর্চার মাস। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।