mirsaraibarta
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ড্রেজারকর্মী হত্যা মামলার আসামি হৃদয় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ডে ড্রেজারের নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. হৃদয় (২৬)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানার বিটাক বাজার এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এ আর এম মোজাফফর হোসেন।

হৃদয় সীতাকুণ্ড উপজেলার মান্দারীটোলা এলাকার বাসিন্দা ছিলেন।

গত ৩১ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, নিহত সালাউদ্দিন দক্ষিণ মাহমুদাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বঙ্গোপসাগরে অবস্থানরত ‘রাইজিং স্টিল শিপ ব্রেকিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ড্রেজারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ রয়েছে, গত ৩১ জানুয়ারি ড্রেজারে তেল চুরিকে কেন্দ্র করে রিফাত হোসেন ও তার সহযোগীদের সঙ্গে সালাউদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

নিখোঁজ হওয়ার পর ৩ ফেব্রুয়ারি কোয়ানিয়া খালে কাদার ভেতর থেকে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৮ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িত অন্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

গ্রেপ্তার হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।