mirsaraibarta
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার স্বপন মিয়া নিহত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্বপন মিয়ার।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান স্বপন। সৌদি আরব-এর রিয়াদে একটি ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। শনিবার সৌদি সময় দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে তাঁকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, স্বপন খুবই আন্তরিক ও পরিশ্রমী মানুষ ছিল। পরিবারের সবার জন্য নিরলসভাবে কাজ করত। এবারের ঈদে তাঁর দেশে আসার কথা ছিল। এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

তিনি জানান, স্বপনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার।

স্বপনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। ঈদের আনন্দের পরিবর্তে নুরপুর গ্রামে এখন নেমে এসেছে শোকের মাতম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।