mirsaraibarta
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. Public
  2. Текста
  3. অন্তর্বর্তীকালীন সরকার
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  8. আবহাওয়া
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন
  13. ড. মুহাম্মদ ইউনূস
  14. দেশ ও জনপদ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৬২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ গাঁজা জব্দ করেছে। যার মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মহাসড়কে কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরবর্তীতে ১টি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে ভারতীয় অবৈধ কসমেটিকসগুলো জব্দ করা হয়।

এছাড়াও, জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার নামক স্থান হতে তল্লাশি পরিচালনা করে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দার চেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।