mirsaraibarta
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. Public
  2. Текста
  3. অন্তর্বর্তীকালীন সরকার
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  8. আবহাওয়া
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন
  13. ড. মুহাম্মদ ইউনূস
  14. দেশ ও জনপদ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কেমন বাংলাদেশ চাই- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : মাফিয়া ও লুটেরা ঠেকাও,  বাংলাদেশ কে হ্যাঁ বলুন স্লোগানে লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৩১ জানুয়ারি ২৬ বিকেল ৩ টায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে লাভ বাংলাদেশ পার্টির নগর সভাপতি আবদুল্লাহ মজুমাদরের সভাপতিত্বে এবং নগর সম্পাদক শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, মহাবিপ্লবের জন্য আগামীর বিপ্লবী প্রজন্ম প্রস্তুতি গ্রহণ করেছে,  মাফিয়া ও লুটেরা শক্তিকে কুক্ষিগত করে সোনার বাংলা গড়তে দেশের আপমার জনতা ঐক্যবদ্ধ।

আলোচনা সভায় অতিথি আলোচক ছিলেন : লাভ বাংলাদেশ পার্টির উপদেষ্টা মুজাহিদুল ইসলাম, রাজনীতি বিশ্লেষক এডভোকেট মোস্তফা নূর, বিশিষ্ট সমাজসেবক, মাইটিভির ব্যুরো চীফ আলহাজ্ব নুরুল কবির, আইন উপদেষ্টা এডভোকেট আলম, সিনিয়র সাংবাদিক আ.ফ.ম বোরহান উদ্দিন, দৈনিক আমাদের চট্টগ্রাম এর বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, বিশিষ্ট সংগঠক সাজ্জাদ উদ্দিন, নেজাম ইসলাম পার্টির মৌলানা দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ,  সমাজকর্মী জমির উদ্দিন,  সমাজকর্মী নোমান উল্লাহ বাহার,  আপ বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,  সাংবাদিক আলতাফ হোসেন ও অধ্যক্ষ আব্দুল বাতেন।

একই দিনে নির্বাচন ও গণভোটকে সমালোচনা করে এডভোকেট মোস্তফা নুর বলেন, সন্তানের আটারো বছর বয়সে পিতা মাতার বিয়ে বৈধ করতে কাবিন এবং সন্তানের বিয়ে!

বক্তারা বলেন, রাজনৈতিক সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের কবর রচনা করতে হবে।

পরবর্তী বাংলাদেশ নিরাপদ ও দুর্নীতিমুক্ত করতে ব্যাপক সংস্কারের প্রয়োজন।

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে- হ্যাঁ দিয়ে সোনার বাংলা গড়তে স্বীকৃতি দিন।

সভায় আরও উপস্থিত ছিলেন- লাভ বাংলাদেশ পার্টির সদস্য ফিরোজ চৌধুরী, তারেক,  নসরুল্লাহ, মিনহাজ, সাংবাদিক রুজি, আব্দুল ওয়াহিদ চৌধুরী, রাজুসহ সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।