স্টাফ রিপোর্টার ; মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নোমান আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওপেন হাউজ ডে’তে জনসাধারণের মতামত গ্রহণ, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

