মীরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর সহযোগী সন্ত্রাসী সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল গ্রেফতার।
গত ২৮ আগস্ট রাতে খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর সহযোগী সন্ত্রাসী সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল (৩২)কে জোরারগঞ্জ থানাধীন খিলমুরারী এলাকা হইতে গ্রেফতার করা হয়। সাইদুল প্রকাশ ডাকাত সাইদুল এর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজী, মাদক সহ ২১টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারী পরোয়ানা আছে।
সে খিলমুরারীর এলাকার সন্ত্রাসী হক সাব এর একান্ত বিশ্বস্থ সহযোগী হিসেবে বিএসআরএম ফ্যাক্টরীতে প্রায় সময় চুরি এবং এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, মাদক কারবারী সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। গ্রেফতার করায় খিলমুরারী এলাকায় জনমনে স্বস্তি দেখা যায়।


