mirsaraibarta
ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পটিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ; গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) ভোররাত ৩টার দিকে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সেনা সূত্র জানায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।

অভিযানের সময় শানু সেনাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ সময় মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

সেনাবাহিনী আটক আসামি দুইজনকে উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।