mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের বাঁশখালীতে রিভলভার-বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার!

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে একটি বিদেশি তৈরি রিভলভার, দুইটি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিটি সংসদীয় আসনে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৭ এর একটি নির্বাচনী টহল দল বাঁশখালী থানার সরল এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুইটি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সংশ্লিষ্টদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে র‌্যাবের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।