স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি দুইটি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেলেও কয়েকটি আসনে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।
চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন (ধানের শীষ) ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের মোহাম্মদ নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা পোস্টাল ভোটসহ ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। জামায়াতের মো. আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ) ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা) পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।
চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) পেয়েছেন ২৬ হাজার ৬৯৭ ভোট।
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
চট্টগ্রাম–৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহ (ধানের শীষ) ৭৯ হাজার ২০৭ ভোট পেয়েছেন। জামায়াতের ডা. আবু নাসের পেয়েছেন ৩৪ হাজার ৭৪৭ ভোট।
চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে বিএনপির মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ) ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। জামায়াতের ডা. একেএম ফজলুল হক পেয়েছেন ৫৩ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম–১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়েছেন। জামায়াতের মুহাম্মদ শামসুজ্জমান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম–১১ আসনে বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ১ লাখ ১৫ হাজার ২১ ভোট পেয়েছেন। জামায়াতের মোহাম্মদ শফিউল আলম পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।
চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।
চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির সরোয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়েছেন। ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।
চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির জসিম উদ্দিন আহমদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এলডিপির অধ্যাপক ওমর ফারুক (ছাতা প্রতীক) পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট—ব্যবধান মাত্র ১ হাজার ২৬ ভোট।
চট্টগ্রাম–১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়েছেন। বিএনপির নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম–১৬ আসনে জামায়াতের মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।

