mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধ জাল নির্মূলকরণে চলমান বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ (৪র্থ ধাপ)-এ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত অভিযানে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

এসময় ট্রাক ড্রাইভারকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টানেল সংযোগ মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে তিনি বলেন, জব্দকৃত মাছসমূহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় নিবন্ধিত ৮টি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে আনোয়ারা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।