
বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীপেন দেওয়ান বলেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেটা নিজ দলের যেকেউ হলেও ছাড় দেওয়া হবে না। কোনো কমিটি দখল নেওয়া যাবে না।
ক্রীড়া, সেবামূলকসহ সকল সংগঠন বা প্রতিষ্ঠানে কমিটি গঠন অবশ্যই আইনসংগতভাবে করতে হবে।
তিনি বলেন, কোনো জেলায় কমবেশি নয়, সকল জেলায় সুষম উন্নয়ন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে আমাদের সকলকে মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে।
শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনসহ সকল বিষয়ে উন্নয়ন করা হবে। বেকার সমস্যা সমাধানে কাজ করা হবে।
পর্যটন শিল্পের উন্নয়ন এমনভাবে করা হবে যাতে দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসেন। তিন পার্বত্য জেলার সড়ককে চার লেনে উন্নীত করতে কাজ করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার, সভাপতি সাইফুল ইসলাম ভুট্ট, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
