mirsaraibarta
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. জাতীয় সংসদ নির্বাচন
  11. ড. মুহাম্মদ ইউনূস
  12. দেশ ও জনপদ
  13. বিনোদন
  14. ব্যবসা
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ‘এস-ড্রাইভ’ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬

অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি পরিচালিত বিশেষ অভিযান ‘এস-ড্রাইভ’-এর ষষ্ঠ দিনে আরও ৩০ ছিনতাইকারীসহ মোট ৪৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর থেকে শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ১৬টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিএমপি’র গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১ মার্চ রাত ১২টা থেকে নগরকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান শুরু করা হয়।

সিএমপি কর্মকর্তারা জানান, অপারেশন ‘এস-ড্রাইভ’-এর আওতায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জন ছিনতাইকারী, তিনজন মাদক ব্যবসায়ী, দুইজন জুয়াড়ি এবং ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে।

এ বিষয়ে সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।